দ্রুত নির্বাচন চেয়ে ঈদের জামাতে বিশেষ প্রার্থনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৫, ০৯:৪৭আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৯:৪৭

দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় শেরেবাংলা নগরের বাণিজ্যমেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত ঈদুল ফিতরের প্রধান জামাতে বিশেষ দোয়া করা হয়েছে। পাশাপাশি, একটি গ্রহণযোগ্য ও দ্রুত নির্বাচন আয়োজনের জন্যও প্রার্থনা করা হয়।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় সিটি করপোরেশনের আয়োজনে এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

জামাতের ইমামতি করেন ক্বারি গোলাম মোস্তফা, এবং বিকল্প ইমাম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

বিশেষ দোয়ায় ক্বারি গোলাম মোস্তফা বলেন, যারা এতো সুন্দর একটি ঈদ জামাতের আয়োজন করেছেন, মহান আল্লাহ যেন তাদের আরও বড় পরিসরে আয়োজনের তৌফিক দান করেন এবং সুস্থ জীবন দান করেন।

এছাড়া, দেশের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় যারা দায়িত্ব পালন করছেন, তাদের সফলতার জন্যও দোয়া করা হয়। তিনি বলেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, যাতে দেশ দ্রুত একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন পায়।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান