কর্মচাঞ্চল্য ফিরেছে ঢাকার আদালত পাড়ায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৫, ১৬:২৫আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৬:২৫

দীর্ঘ ৯ দিনের ঈদের ছুটি শেষে ঢাকার আদালত পাড়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। সাধারণ দিনের মতো আদালতে এসেছেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা। দায়িত্ব পালন করেছেন পুলিশ ও বিচারকেরা। 

রবিবার (৬ এপ্রিল) ঢাকার মহানগর, জেলা, মেট্টোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। 

জানা গেছে, গত ২৮ মার্চ শবে কদরের ছুটি, পরের দিন থেকে ২ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি, ৩ এপ্রিল সরকারি সাধারণ ছুটি ও শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৯ দিনের ছুটি শেষে আজ খুলেছে আদালত পাড়া।  

সরেজমিন দেখা যায়, এদিন সকাল ৯টায় আদালতের দরজাগুলো খুলে দেন দায়িত্বরতরা। এর আগে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেন তারা। আদালত পাড়ায় দেখা মেলে বিচারপ্রার্থীদের। কোর্ট গাউন পরে ছুটাছুটির চিরায়ত রুপে দেখা মেলে আইনজীবীদের। দায়িত্বরত পুলিশ যার যার অবস্থানে পৌঁছেছেন স্বাভাবিক নিয়মে। ছুটি শেষে প্রথম দিন হিসেবে আলাদাভাবে বোঝার সুযোগ নেই। সকাল ১০টার মধ্যেই অন্য একটি স্বাভাবিক দিনের মতো ব্যস্ত হয়ে ওঠেন বিচারক ও আইনজীবীরা। 

ঢাকা বারের আইনজীবী রুহুল আমিন বলেন, ঈদের ছুটিতে বাড়িতে ছিলাম। আজ মক্কেলের শুনানি আছে। তাই একদিন আগেই ঢাকা এসেছি। এখন আবার পুরোদমে ব্যস্ত। 

বিচারপ্রার্থী মরিয়ম আক্তার বলেন, মামলার আজকে দিন ধার্য ছিল। সেজন্য সকাল সকাল এসেছি। ছুটির পর প্রথম দিন হিসেবে কোর্ট খালি মনে করেছিলাম। কিন্তু এসে দেখি, সাধারণ দিনের মতো অবস্থা। 

ঢাকার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সুবির মন্ডল বলেন, আজ ঈদের পরে প্রথম অফিস। আদালতে আজকে মামলার চাপ রয়েছে। ৩ এপ্রিল ক্যালেন্ডারে খোলা ছিল। কিন্তু সরকার বন্ধ দিয়েছে নির্বাহী আদেশে। সে তারিখের মামলার শুনানি আজ হবে। তাই দুই দিনের হাজিরা, শুনানি আজ হবে। তাই আদালতে ভিড় বেশি দেখা যাচ্ছে।

আদালত প্রাঙ্গণে নিরাপত্তার দায়িত্বরত পুলিশ সদস্য রিপন মিয়া বলেন, পুলিশের চাকরিতে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। যার যেখানে দায়িত্ব, সেখানে থাকতেই হবে। অন্য ৮ থেকে ১০টি  স্বাভাবিক দিনের মতোই আজও একইভাবে দায়িত্ব পালন করছি। 

উল্লেখ্য, আইন অনুযায়ী আসামি গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরের বাধ্যবাধকতা থাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (সিজেএম) আদালতের একটি বা দুটি কোর্ট সব সময়ই খোলা থাকে।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম