গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে সরব অবস্থান বিভিন্ন সংগঠনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৫, ২১:০৭আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ২১:০৭

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঘটানোর প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের সরব অবস্থান জানিয়েছে দেশের ছোট বড় বিভিন্ন সংগঠন। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই এই নিয়ে উত্তাল ছিল জাতীয় প্রেসক্লাব এলাকা।

সোমবার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সকাল থেকেই বিভিন্ন ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন সংগঠন। 

সকালে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র‍্যাজুয়েট কলেজ, ইসলামি যুব মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফতে যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে  পৃথক সমাবেশ করে। পরে বিকালে পৃথক বিক্ষোভ সমাবেশ করে উলামা জনতা ঐক্য পরিষদ, সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, বাংলাদেশ জন জোট পার্টি নামের সংগঠন।

বাংলাদেশ জন জোট পার্টির বিক্ষোভ

এসময় হাজার মানুষের উপস্থিতি দেখা যায় জাতীয় প্রেসক্লাবের সামনে। এতে করে এই রাস্তায় গাড়ি চলাচলও কিছুটা বিঘ্নিত হয়।

উলামা জনতা ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় আবারও আমেরিকার প্রকাশ্য মদদে গনহত্যায় মেতেছে জায়নবাদীরা। আমরা এই গণহত্যার তীব্র নিন্দা জানাই।

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ এসময় তারা বাংলাদেশের পাসপোর্টে ‘Except Israel’ নীতি পুনর্বহালের দাবি জানান। তারা বলেন, ইসরায়েলের সঙ্গে কোনও সম্পর্ক না রাখার নীতিগত অবস্থান বাংলাদেশের জন্য সম্মানজনক এবং মুক্তিকামী জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। যদি এই নীতি অবিলম্বে পুনর্বহাল না করা হয়, জনগণ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলেও বলেন তারা।

এদিকে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র এবং বাংলাদেশ জন জোট পার্টি ব্যানারে আয়োজিত পৃথক সমাবেশে বক্তারা গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক আয়োজিত গণহত্যার তীব্র নিন্দা জানান। একইসঙ্গে তারা ইসরায়েলি পণ্য বয়কটের কথা বলেন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের