শতরূপা হাউজিংয়ের মালিক ও মিলেনিয়াম সিটির পরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৬আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৬

রাজধানীর কেরাণীগঞ্জে রাজউক অনুমোদন ব্যতীত আবাসিক প্রকল্প পরিচালনার অভিযোগে ‘শতরূপা হাউজিংয়ের মালিক নুরুল আমিন ও মিলেনিয়াম সিটির পরিচালক তাজু সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত পৃথক দুটি মামলা গ্রহণ করে এ আদেশ দেন।

জানা যায়, রাজউকের আওতাভুক্ত জলাশয় ও কৃষিজমি সংরক্ষিত টোটাইল বিল এলাকায় শতরূপা হাউজিং ও মিলেনিয়াম সিটি অনুমোদনহীনভাবে হাউজিং প্রকল্প শুরু করে। তারা সেখানে অবৈধভাবে বালু ভরাট করে জলাশয় ও খাল ভরাট করে ভূমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে বিক্রয়যোগ্য প্লট তৈরির প্রচেষ্টা চালান। রাজউক একাধিকবার নোটিশ ও মৌখিক সতর্কতার পরও বালু ভরাট অব্যাহত থাকায় পরিবেশবাদী সংগঠন বেলা’র পক্ষ থেকে জনস্বার্থে রিট দায়ের করা হয়।

হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে রাজউক পুনরায় বালু ভরাট বন্ধের নির্দেশনা জারি করলেও তা অমান্য করে কার্যক্রম চালিয়ে যান তারা। গত ২৩ জানুয়ারি রাজউক বালু ভরাট বন্ধের অনুরোধ করলে ২০/২৫ অজ্ঞাতনামা আসামি তাদের প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, বাংলাদেশ পানি আইন ২০১৩ এবং রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০-সহ একাধিক আইনের লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

 

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী