চুরি-ছিনতাই হওয়া ১০৬টি মোবাইল ফোন ফেরত পেলেন মালিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৫, ১৫:৩০আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৫:৩০

বিভিন্ন সময়ে  হারানো, চুরি ও ছিনতাই হওয়া ১০৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি থানা ও হাজারীবাগ থানা পুলিশ  এর মধ্যে ধানমন্ডি থানা ২৮টি ও হাজারীবাগ থানা ৭৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের ফেরত দিয়েছে।

বুধবার (৯ এপ্রিল) ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামানের উপস্থিতিতে উদ্ধারকৃত ১০৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বিভিন্নভাবে হারিয়ে যাওয়া, চুরি ও ছিনতাই হওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরি ও অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি থানা পুলিশ কর্তৃক তথ্য-প্রযুক্তির সহায়তায় গত একমাসে ২৮টি মোবাইল ফোন উদ্ধার করে।

এদিকে একইভাবে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত এক মাসে ৭৮টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেয়।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের