দ্বিগুণ উৎসাহে পালিত হবে শোভাযাত্রা: শিল্পী কাওসার টগর

ঢাবি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫, ০০:৩৪আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০০:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রায় আগুন ধরিয়ে দেওয়ার পর চারুকলা অনুষদের শিল্পীরা দমে যাননি, বরং দ্বিগুণ উৎসাহে বর্ষবরণ উৎসব পালিত হবে বলে মন্তব্য করেছেন শিল্পী অধ্যাপক কাওসার হাসান টগর।

শনিবার ((১২ এপ্রিল) ঢাবির চারুকলা অনুষদের সামনে ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মানববন্ধনে শিল্পী টগর বলেন, "পতিত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ গোষ্ঠীর সরাসরি হস্তক্ষেপে গভীর রাতে নির্মিতব্য প্রতীকী ফ্যাসিবাদের মুখাবয়বে আগুন ধরিয়ে দেয়। পাশে থাকা শান্তির প্রতীক পায়রা মোটিফটিও পুড়ে যায়। আমরা চারুশিল্পীরা এতে দমে যাইনি। বরং দ্বিগুণ উৎসাহে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রার আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছি।"

এসময় তিনি সবাইকে সোমবার সকাল ৮টায় শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে চারুকলা অনুষদের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ শোভাযাত্রা আয়োজনের আহ্বায়ক অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ উপস্থিত ছিলেন।

/এমএস/
সম্পর্কিত
ভারতীয় হাইকমিশনের বৈশাখ উদযাপন, গান গাইলেন শ্রীকান্ত ও অদিতি  
৪০০ বছরের পুরোনো মেলা, বিনিময় প্রথা কমলেও শুঁটকির বিক্রি রমরমা
উৎসবমুখর পরিবেশে জবিতে উদযাপিত হলো বর্ষবরণ
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ