বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
১৭ মে ২০২৫, ১৮:৩১ আপডেট : ১৭ মে ২০২৫, ১৮:৩১

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মা ও ছেলের। শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ জানায়, সকালে হঠাৎ বৃষ্টির মধ্যে নিজেদের একটি গরু ছুটে গিয়ে ঘরে ঢুকে পড়ে। সেখানে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে দেওয়া ছিল। গরুটি দৌড়াতে গিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গরুটিকে বাঁচাতে গিয়ে প্রথমে ছেলে জামাল হোসেন (৩০) এবং পরে তার মা কমলা বেগম (৭০) বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মা ও ছেলে দুজনের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য রশিদুল ইসলাম জানান, জামাল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি সংকটে পড়েছে।

গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট গরুকে বাঁচাতে গিয়ে মা ও ছেলের এমন করুণ মৃত্যু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম