ঢাবিতে নাচ-গান-আবৃত্তির মধ্য দিয়ে চৈত্রসংক্রান্তি উদযাপন

ঢাবি প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৫:২৭

নতুন বছরকে উৎসবের সঙ্গে বরণ করে নেওয়ার আগে পুরাতন বছরকে বিদায় দিতে নাচ, গান আর আবৃত্তির মধ্য দিয়ে চৈত্রসংক্রান্তি উদযাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা থেকে ঢাবির চারুকলা অনুষদের বকুল তলায় চৈত্রসংক্রান্তির আয়োজন করা হয়। এখানে অংশগ্রহণ করেন চারুকলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

চৈত্রসংক্রান্তির আয়োজন

এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশন এবং বাজে রে বাজে ঢোল আর ঢাঁক, এলোরে পহেলা বৈশাখ গানে নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। শুরুতেই গান ও নৃত্যের মাধ্যমে চৈত্রকে বিদায় দিয়ে বৈশাখকে স্বাগত জানানো হয়েছে।

এরপর শুরু হয় গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা। চারুকলা শিক্ষার্থী মাহমুদুল আলম রিদয়ের কণ্ঠে বাজে রবীন্দ্রনাথের ‘আসা-যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গেয়ে মোর, কেটেছে দিন, যাবার বেলায় দেবো কারে, যাবার বেলায়, দেবো কারে। বুকের কাছে বাজল যে বীন, আসা-যাওয়ার পথের ধারে’ গানটি।

এরপর একাধিক গানে নৃত্য করেন চারুকলা অনুষদের শিক্ষার্থী জয়া, আঁচল ও পিয়াস। চারুকলার সাবেক শিক্ষার্থীর কণ্ঠে ভেসে আসে ‘ভ্রমর কইয়ো গিয়া’ ও ‘মধুমালতি ডাকে আয়’ গানটি। শিক্ষার্থী আদিবা ও অমি গেয়ে শোনান ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু’ গানটি।

এছাড়াও অনেকেই কবিতা আবৃত্তি, নজরুল সংগীত পরিবেশনসহ আধুনিক গান ও নৃত্য পরিবেশন করেন।

/আরকে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের