নানা আয়োজনে বর্ষবরণ করলো ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৫, ১৫:৩১আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৫:৩১

বাংলা ভাষাভাষী ও বিভিন্ন জাতি-গোষ্ঠীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২’কে আড়ম্বরপূর্ণভাবে বরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (১৪ এপ্রিল) নগরভবন প্রাঙ্গণে বৈশাখী বর্ণাঢ্য র‍্যালি, পান্তা-ইলিশ উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

নতুন বছরকে স্বাগত জানাতে সকাল ৮টায় নগর ভবন থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে গোলাপ শাহ মাজার প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনে এসে শেষ হয়। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করেন ডিএসসিসি পরিচালিত বিভিন্ন সংগীত শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী-প্রশিক্ষকরা।

অনুষ্ঠানে নাচ করছেন তারা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, আজকের এই আনন্দ র‍্যালিতে আমরা যেমন ধর্ম, বর্ণ, পদবি নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছি, ঠিক তেমনিভাবে সবাই মিলে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করবো। যেখানে আমরা সবাই সমান অধিকার নিয়ে বাস করবো।

এ সময় জাহেদী জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া নগরবাসী এবং আমন্ত্রিত অতিথিদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি সবার সহযোগিতায় নগরবাসীকে একটি সুন্দর বছর উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে আমন্ত্রিত অতিথিরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০টি প্রশাসনিক অঞ্চলের ঐতিহ্য উপজীব্য করে নির্মিত প্রদর্শনী দোকান ঘুরে দেখেন এবং পান্তা উৎসবে অংশগ্রহণ করেন। উৎসবে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব জনাব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সব বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম