ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ এপ্রিল ২০২৫, ১৬:১০ আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৬:১০

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। এ ঘটনায় অন্তত দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখিকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বচসা, এরপর হাতাহাতি এবং শেষ পর্যন্ত সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে। উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ এবং নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় ইটের আঘাতে ঢাকা কলেজের এক শিক্ষার্থী মো. জাফরি (১৭) আহত হন। তাকে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গে থাকা শিক্ষার্থী সাব্বির হোসেন জানান, সোমবার সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের কয়েকজনকে মারধর করে। আজ মঙ্গলবার সকালেও একই ঘটনা ঘটলে উত্তেজনা আরও বেড়ে যায়। একপর্যায়ে সংঘর্ষে জাফরি আহত হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

ঘটনার বিষয়ে জানাতে দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ জানতে কিছুটা সময় লাগবে। শিক্ষার্থীরা ঠিক কী কারণে এই ঘটনার সূত্রপাত ঘটিয়েছে, তা আমরা তদন্ত করে দেখবো। তারা মাঝে মধ্যে এমন ঘটনা ঘটিয়ে থাকে।’

তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং দুই কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে দেওয়া হয়েছে। যাতে তারা আর মুখোমুখি না হতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিসি মাসুদ শিক্ষকদের ভূমিকা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘আজ শিক্ষকদের সহায়তা পেয়েছি, তবে ভবিষ্যতে সংঘর্ষ ঠেকাতে আরও বেশি সংখ্যক শিক্ষক প্রতিনিধি থাকা প্রয়োজন।’

/এবি/ইউএস/
সম্পর্কিত
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
সর্বশেষ খবর
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত