মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরি, গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ২৩:৩৯আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২৩:৪২

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় ইয়াসিন আহম্মেদ সান (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১৬ এপ্রিল) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩০ মার্চ রাতে মগবাজার ফ্লাইওভারের ওপর বাংলামোটরের দিকে যাওয়ার অংশে দুইজন দুষ্কৃতকারী ল্যাম্প পোস্টের তার কেটে নিচ্ছিল- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসে। এ চুরির সঙ্গে জড়িত ইয়াসিনের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরিসহ একাধিক চুরির ঘটনায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ইয়াসিন। তার বিরুদ্ধে ডিএমপির রমনা মডেল থানা ও তেজগাঁও থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

গ্রেফতার ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তার চুরির ঘটনায় জড়িত অপর একজনকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের