সাবেক এমপি বেনজীর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৫, ১৯:০২আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৯:০২

ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদ ও তার স্ত্রী সাহিনা আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, বেনজীর আহমদের নামে জ্ঞাত আয়বহির্ভূত ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এছাড়া ১১টি ব্যাংক হিসাবের রয়েছে ৮৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ২৫৫ টাকা।

আক্তার হোসেন জানান, দুদকের অনুসন্ধান দলের সুপারিশে বেনজীর আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, বেনজীর আহমেদের স্ত্রী সাহিনা আহমেদের ১ কোটি ২৩ লাখ ২১ হাজার ৫৫২ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এরমধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে ৯৭ লাখ ৪৭ হাজার ৩৮৫ টাকার।

স্বামী বেনজীর আহমদের সহায়তায় সাহিনা আহমেদ পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ-দখলে রেখেছেন, যা অনুসন্ধানে প্রমাণ হয়েছে। ফলে অনুসন্ধান টিমের সুপারিশে এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান