ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫০আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫০

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে ৩৫ সদস্যবিশিষ্ট একটি ছায়া তদন্ত কমিটি গঠন করেছেন একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩৫ সদস্যের এ তালিকা ঘোষণা করে শিক্ষার্থীরা। এই কমিটি হামলাকারীদের চিহ্নিত করে আগামী এক মাসের মধ্যে একটি শ্বেতপত্র প্রণয়ন করবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির কাছে হস্তান্তর করবে।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত, দর্শন বিভাগের সরদার নাদিম মাহমুদ শুভ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রওনক জাহান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নাজিমুদ্দিন সাইফসহ একাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রেজওয়ান আহমেদ রিফাত বলেন, জুলাই-আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১২৮ জনকে বহিষ্কার করে; এরমধ্যে ৬ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। অথচ বিভিন্ন গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, হামলায় শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মাত্র ১২৮ জন হামলাকারীর তালিকা প্রকাশ করা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনের নামান্তর।

তারা জানান, তালিকায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বহু হামলাকারীর নাম উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও আসেনি। একইসঙ্গে হামলায় জড়িত থাকা না সত্ত্বেও অনেকের নাম এসেছে; যা তদন্ত কমিটির কাজকে প্রশ্নবিদ্ধ করছে। এই কমিটির প্রধান কাজ হবে জুলাই আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের তথ্য-প্রমাণ সংগ্রহ করে আগামী এক মাসের মধ্যে একটি শ্বেতপত্র প্রকাশ করা।

কমিটিতে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিমুদ্দিন সাইফ, স্মৃতি আফরোজ সুমি, মিনহাজুল আলী ঈশান, রেজওয়ান আহমেদ রিফাত, নুরুল ইসলাম নাহিদ, ঐতিহ্য আনোয়ার ওহী, রওনক জাহান, জাহেদ হোছাইন, রুহুল আমিন রবিন, আবু মিশাল, সর্দার নাদিম মাহমুদ শুভ, আরিফুর রহমান, আহমেদ তানভীর, মো. আরমান হোসেন, মোনতাকিম তালুকদার, মাহমুদ রিদওয়ান, বায়েজিদ হাসান, এএএম মোজাহিদ, মো দেলোয়ার হোসেন, তাপসী রাবেয়া, রাকিব রহমান, মো. মুঈনুজ্জামান, মুসআব আব্দুল্লাহ খন্দকার, মোহাম্মদ তৌফিকুল ইসলাম, মো. পাভেল আহমদ, নাফিসা তাবাসসুম মিথিলা, পারভেজ গাজী, মো. রুবায়েত হাসান রিমন, ইমরান সাদমান, আবু উবাইদা আব্দুল্লাহ খন্দকার, মো. জহির রায়হান, মো. মারুফ হাসান, মো. তরিকুল ইসলাম ও ওমর ফাইয়াজ তামিম।

/আরআইজে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের