গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিকের বার্ন ইনস্টিটিউটে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৫, ১৬:২৭আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৬:২৭

গাজীপুরের গাছা থানাধীন হারিকেন এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পোশাক শ্রমিক আব্দুল হারিস (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত মঙ্গলবার গাজীপুর থেকে একই পরিবারের তিন জনকে গুরুতর দগ্ধ অবস্থায় ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে আব্দুল হারিসের শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।  

দগ্ধ অপর দুজন হলেন, হারিসের স্ত্রী পোশাক শ্রমিক আয়েশা আক্তার (দগ্ধ ৬০ শতাংশ) ও তাদের ছেলে মইনুল ইসলাম (দগ্ধ ৩৩ শতাংশ)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন এই চিকিৎসক।  

ডা. শাওন বিন রহমান আরও জানান, নিহত হারিসের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায়। তিনি মৃত আব্দুল করিমের ছেলে।  

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে গাজীপুরের হারিকেন এলাকায় একটি ভাড়াবাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিন জন দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাস লাইনে লিকেজের কারণে ঘরে গ্যাস জমে ছিল। একটি বৈদ্যুতিক সুইচ অন করতেই বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই ঘরটিতে আগুন ধরে যায়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে গাছা থানা পুলিশ।  

/এআইবি/এবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের