৫০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে চায় আইএসপিএবি  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৫, ১৬:৫৯আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৬:৫৯

দেশজুড়ে ইন্টারনেট সেবার মান ও খরচ নিয়ে গ্রাহক অসন্তোষ বাড়তে থাকায় ৫০০ টাকার প্যাকেজে ইন্টারনেটের গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)। বর্তমানে এই প্যাকেজে ৫ এমবিপিএস ইন্টারনেট দেওয়া হয়। তবে এখন থেকে একই দামে ১০ এমবিপিএস ইন্টারনেট দেবে বলে জানিয়েছে  সংগঠনটি। ভবিষ্যতে তা বাড়িয়ে ২০ এমবিপিএস করার পরিকল্পনাও রয়েছে তাদের।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত ‘দেশের প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবার সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ ঘোষণা দেন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক। 

আলোচনায় ট্রান্সমিশন খরচ, ইন্টারনেটের কাঁচামাল, ব্যান্ডউইথের মূল্য এবং ইন্টারনেটের গতির নেপথ্যের নানা সমীকরণ উঠে আসে।

সভায় আইএসপিএবি সভাপতি বলেন, এ লক্ষ্য অর্জনে সরকারের সহযোগিতা প্রয়োজন। এজন্য অ্যাকটিভ শেয়ারিং চালু, লাইসেন্সের মেয়াদ ১০ বছর করা, আইআইজি ও এনটিটিএন ক্যাপাসিটির সম্প্রসারণ, সরকারি অবকাঠামো ব্যবহারের সুযোগ এবং ৫ বছরের জন্য লভ্যাংশ শেয়ারিং থেকে অব্যাহতির প্রস্তাব দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী।

আয়োজক টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশের (টিআরএনবি) সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন সূচনা বক্তব্য দেন এবং মূল উপস্থাপনা উপস্থাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আল-আমীন দেওয়ান। সভাপতিত্ব করেন টিআরএনবি সভাপতি সমীর কুমার দে।

আলোচনায় আরও অংশ নেন— অ্যামটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার, আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞা, ফাইবার অ্যাট হোম চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী, টেলিটকের প্রতিনিধি এ টি এম সাইফুর রহমান খান, বাংলালিংকের করপোরেট ও রেগুলেটরি প্রধান তাইমুর রহমান এবং রবির সেক্রেটারি ও করপোরেট প্রধান সাহেদ আলম।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাগামহীন’ আচরণে উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর
শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে মালয়েশিয়ায় নতুন নিয়ম
ঈদ উপলক্ষে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস চালু ২৩ মে 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম