রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৫, ১৪:২৭আপডেট : ২৬ মে ২০২৫, ১৪:২৭

রাজধানীর মতিঝিল থানা সংলগ্ন কমলাপুর মোড়ে রাস্তা পারাপারের সময় বিআরটিসির একটি বাসের ধাক্কায় রশনি পাল (৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ওই শিক্ষার্থীর দাদি রেখা বিশ্বাস জানান, মতিঝিল সরকারি মডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী রশনি। সকালের দিকে স্কুলে যাওয়ার সময় কমলাপুর মোড়ে রাস্তা পারাপারের সময় বিআরটিসির বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার পাটগাঁও গ্রামে। রশনির বাবার নাম পলাশ পাল। মুগদার মান্ডা এলাকায় পরিবারের সঙ্গে থাকতো ওই শিক্ষার্থী।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
বিটিসিএল কার্যালয়ে যুবকের মৃত্যু, মারধরের অভিযোগ অস্বীকার আনসারের
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার