সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বহাল রাখার দাবি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ১৭:১৭আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৭:১৭

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫-এ নারী কোটা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। রবিবার (২০ এপ্রিল) মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা বিবৃতিতে এই দাবি জানানো হয়।        

বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫- এর খসড়ায় আগের ৬০ শতাংশ নারী কোটা রাখা হয়নি, যা নারীর ক্ষমতায়নের জন্য প্রতিবন্ধকতা স্বরূপ। বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনায় নারী কোটা না রেখে বিধিমালার খসড়া তৈরি করায় বাংলাদেশ মহিলা পরিষদ  গভীর উদ্বেগ প্রকাশ করছে।

এতে আরও বলা হয়, একটি শিশুর প্রথম শিক্ষার স্তর হচ্ছে প্রাথমিক শিক্ষা, যেখানে নারী শিক্ষকরা শিশুর মনোজগতকে ভালোভাবে বুঝতে পারেন।  একজন শিশুর মনো- সামাজিক বিকাশে মায়ের অবদানের পাশাপাশি নারী শিক্ষকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। দেশের সব স্তরে নারীর সমঅংশগ্রহণ, সমসুযোগ ও সমঅধিকার থেকে অর্ধেক জনগোষ্ঠী নারীরা এখনও অনেক পিছিয়ে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৫ পূরণ করতে হলেও নারীর জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে সংরক্ষণ থাকা প্রয়োজন। প্রাথমিক শিক্ষকপদে নারী কোটা বিলুপ্ত হলে একদিকে সুবিধাবঞ্চিত নারীদের ক্ষমতায়নের পথ রুদ্ধ হবে, অপরদিকে দেশের জেন্ডার সমতা প্রতিষ্ঠার জন্য এই বিশেষ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ মহিলা পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫-এ নারী কোটা বহাল রাখার দাবি জানাচ্ছে এবং এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানাচ্ছে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী