ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য উত্তরায় বসছে ‘ঢাকা হাট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ২০:৪৮আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২০:৪৯

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ‘ঢাকা হাট’ স্থাপনের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (২১ এপ্রিল) বিকালে গুলশান নগর ভবনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএনসিসি ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘ঢাকা হাট’ প্রকল্প বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ঢাকার আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় অস্থায়ী হলিডে মার্কেট চালু ও নতুন উদ্যোক্তা তৈরিতে বিজনেস ইনকিউবেশন সেন্টার পরিচালনার বিষয়েও উভয় সংস্থা একমত হয়।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে কেউ অবৈধভাবে ব্যবসা করতে পারবে না। বৈধ ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স প্রদানসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। ব্যবসার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই সেবা সহজীকরণ ও দুর্ভোগ দূর করতে কাজ করছি। এখন ঘরে বসেই ট্রেড লাইসেন্সের আবেদন ও ডাউনলোড করা সম্ভব হচ্ছে। পুরো প্রক্রিয়াটি অনলাইনে চলে আসায় দুর্নীতির সুযোগ বন্ধ হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার, ফারজানা খান, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং মো. আব্দুস সালাম সরদার প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী