মোহাম্মদপুরে কিশোরীকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ: যৌথ অভিযানে গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৫, ১৬:১৯আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৬:১৯

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় এক কিশোরীকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মুস্তাকিম, সুমন ও ঝটন রবিন। এসময় তাদের কাছ থেকে একটি সামুরাই ছুরি, একটি দেশীয় বড় ছুরি ও নগদ ৩ হাজার ৩৪০ টাকা জব্দ করা হয়েছে। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী ইফতেখার বলেন, সেনাবাহিনীর একটি টিম রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। 

সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা জানান, অভিযুক্তরা শুধু সংঘবদ্ধ ধর্ষণেই নয়; ছিনতাই, ডাকাতি ও ইভটিজিংসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চার জনের একটি চক্র রায়েরবাজার এলাকায় এক কিশোরীকে ধর্ষণ করে এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী পরিবারের ওপর ভয়ভীতি প্রদর্শন করে মামলা না করার জন্য চাপ সৃষ্টি করে। পরবর্তী সময়ে দ্রুত অভিযান চালিয়ে প্রথমে দুজনকে হাতেনাতে আটক করে। এরপর বাকি দুজনকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চার জনই তাদের অপরাধের বিষয়টি স্বীকার করেছে। পরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয় এবং মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

/এবি/ইউএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি