অভিনেতা সিদ্দিককে পিটিয়ে থানায় দিলো ছাত্রদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৩আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৪

জুলাই গণহত্যা মামলার আসামি, আওয়ামীপন্থি অভিনয়শিল্পী ও বিগত সংসদে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিককে মেরে রমনা থানায় সোপর্দ করেছে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তাকে আটক করে মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (অপারেশন) মো. আতিকুল আলম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, রাজধানীর মিন্টো রোড থেকে জনতা কর্তৃক আটক করে বিকাল পৌনে পাঁচটার দিকে থানায় সোপর্দ করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে তা নিশ্চিত করতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বিকাল সাড়ে তিনটার দিকে মিন্টো রোডের পুরাতন রমনা থানার সামনে থেকে অভিনেতা সিদ্দিকুর রহমানকে আটক করে স্থানীয় ও হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাকে কয়েক দফায় মারধর করা হয়। এসময় টানাহেঁচড়ায় তার পড়নের জামা ছুঁড়ে যায়। পরে বিকাল পৌনে পাঁচটার দিকে তাকে রমনা থানায় সোপর্দ করা হয়।

গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে গুলশানের শাহজাদপুরে দেলোয়ার টাওয়ারে বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন অভিনেতা সিদ্দিক। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাকে ধরতে টাওয়ারের সামনে অবস্থান নেন। বিষয়টি টের পেয়ে সিদ্দিক বন্ধু ও কথিত দুলাভাই জামিল আহম্মেদের সহায়তায় কৌশলে পালিয়ে যান।

পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জামিলের সহায়তার বিষয়টি নিশ্চিত হয়ে বিএনপি নেতাকর্মীরা তার বাসায় হামলা চালান। তবে জামিল বাসায় না থাকায়, চেহারার মিল থাকায় তার ভাই আনোয়ার হোসেন কুডুকে ভুল করে মারধর করে চলে যান তারা। আহত কুডুকে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

/এবি/এমএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
এনসিপির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো কারা?
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের