খুলনায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

খুলনা প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ১৯:৫২আপডেট : ১৪ জুন ২০২৫, ১৯:৫২

খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলীকে (৭২) পিটিয়ে পুলিশে দিয়েছেন একদল লোক। শনিবার (১৪ জুন) দুপুর ১টার দিকে নগরের ফুলবাড়ি গেট বাজারে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিয়াকত আলী খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং ফুলবাড়ি গেট বাজার বণিক সমিতির সভাপতি। মারধরের বিষয়টি নিশ্চিত করেন খানজাহান আলী থানার পরিদর্শক (তদন্ত) সনজিৎ কুমার ঘোষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলায় ঈদের কয়েকদিন আগে কারাগার থেকে জামিনে মুক্ত হন লিয়াকত আলী। শনিবার দুপুরে খান জাহান আলী থানার বাদামতলা এলাকার বাড়ি থেকে ফুলবাড়ি গেট বাজারে মোবাইল মেরামতের জন্য এলে একদল লোক তাকে ঘিরে ফেলেন ও মারধর করে পুলিশে দেন।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন লিয়াকত। তার বিরুদ্ধে দৌলতপুর, দিঘলিয়া, খান জাহান আলী এবং সাভার থানার কয়েকটি মামলা আছে। কিছুদিন আগে একটি মামলায় জামিনে মুক্ত হন।

পরিদর্শক (তদন্ত) সনজিৎ কুমার ঘোষ বলেন, ‌‘লিয়াকত আলীকে মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী