সরকারের প্রচেষ্টা হলো শ্রমিক অধিকার সমুন্নত রাখা: শ্রম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ১৯:৪৬আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৯:৪৬

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারের প্রচেষ্টা হলো মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা।

বুধবার (৩০ এপ্রিল) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, মহান মে দিবস এবার বড় পরিসরে করা হচ্ছে। শ্রমিকদের সঙ্গে মালিকদের গ্যাপ, বিরোধটা আমরা কমাতে চাচ্ছি। অনেক ভালো ভালো মালিক আছেন, সবাই এক রকম নন। কিছু জায়গায় তাদের উদ্দেশ্যে মনে হয়, একটা কিছু করে টাকা-পয়সা নেওয়া, টাকা-পয়সার মালিক হওয়া।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, সংস্কার কমিশন কয়েকটি প্রস্তাব দিয়েছে, আমরা এগুলো দেখবো। আমাদের প্রচেষ্টা হলো কীভাবে শ্রমিকদের মান উন্নয়ন করা যায়। মে দিবস করার উদ্দেশ্যই হলো, এটা শ্রমিকদের জন্য ঈদ। সরকারের প্রচেষ্টা হলো মানবাধিকার ও শ্রমিক অধিকার যেন সমুন্নত থাকে। আমি নিজেও আইএলওতে গিয়ে এই কথাগুলো বলেছি।

তিনি বলেন, এ জন্য শ্রমিকের সহযোগিতা দরকার, মালিকের সহযোগিতা দরকার– এটা শুধু শ্রম মন্ত্রণালয়ের কাজ নয়। সব মন্ত্রণালয় মিলে যেন একটি সিদ্ধান্তে আসতে পারি, এ জন্য একটি টিম করা উচিত। আমরা কর্মসংস্থান উইং তৈরির চেষ্টা করছি। বাংলাদেশ আমেরিকান টোব্যাকো নিয়ে আমি কথা বলেছি। আশা করি তারাও আইনের আওতায় আসবে।

উপদেষ্টা আরও বলেন, আমরা ছোটবেলা থেকে দেখেছি, একটা স্লোগান ছিল ‘দুনিয়ার মজদুর এক হও’। আমরা ‘দুনিয়ার মজদুর এক হও’ বলবো না, বলবো ‘দুনিয়ার মজদুর-মালিক এক হও’। এবার আমাদের স্লোগান হচ্ছে, ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে।’

/এসএমএ/ আরকে/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের