পরিবারসহ বিমান বাহিনীর সাবেক প্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৫, ১৭:১৯আপডেট : ০৫ মে ২০২৫, ১৭:১৯

দুর্নীতির অভিযোগ দুদকে অনুসন্ধান চলমান থাকায় বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানসহ তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পরিবারের সদস্য হলেন— স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান। এছাড়া সানজিদা আক্তার নামে পরিবারের আরেক সদস্যকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (৫ মে) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক তানজির হাসিব সরকার নিষেধাজ্ঞার আবেদন করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান চাকরিতে থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থের ক্ষতিসাধন, ঘুখ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে বিদেশে অর্থপাচারসহ নিজ নামে ও তার স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য সদস্যের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শেখ আব্দুল হান্নান ও তার স্বার্থ- সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন নিষিদ্ধ করা আবশ্যক।

 

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী