হ্যাটট্রিক জয়ের পর হার দেখলো বাংলাদেশের যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ মে ২০২৫, ১৯:৫৯আপডেট : ০৫ মে ২০২৫, ১৯:৫৯

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। ওই হারের পর টানা তিন ম্যাচ জিতে সিরিজ ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল লাল-সবুজ জার্সিধারীরা। তবে সোমবার পঞ্চম ম্যাচে এসে হেরেছে সফরকারীরা। যদিও বাংলাদেশের সামনে আরও একটি সুযোগ আছে সিরিজ নিজেদের করে নেওয়ার। আগামী বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচটি জিতলে তারা সিরিজ নিজেদের করবে। অন্যদিকে, লঙ্কান যুবারা জিতলে সিরিজে সমতায় ফিরবে।

সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জেতে স্বাগতিক লঙ্কান দল। লঙ্কানদের অভিষিক্ত কিপার ব্যাটার আধাম হিলমির ৫১ রানে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ১৯৬ রান সংগ্রহ করে। দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস আসে লঙ্কান অধিনায়ক ভিমথের ব্যাট থেকে (৪২)।

এদিন বাংলাদেশের ইনফর্ম বোলার আল ফাহাদের জায়গায় অভিষেক হয় সাদ ইসলামের। দুই উইকেট শিকার করেন অভিষিক্ত এই পেসার। এছাড়া দুটি করে উইকেট নেন রিজন হোসেন ও ফারহান শাহরিয়ার। সামিউন বাশির রাতুল শিকার করেন সর্বোচ্চ ৩টি উইকেট।

বাংলাদেশ ১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাকফুট চলে যায়। জাওয়াদ আবরার (৭), কালাম সিদ্দিকী (১) ও আজিজুল হাকিম (৪) দ্রুত সাজঘরে ফেরেন। ১৭ রানে তিন উইকেট হারানোর পর তারা আর ম্যাচে ফিরতে পারেনি। আগের ম্যাচগুলোতে এই তিন ব্যাটার সফল হয়েছেন বলেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেছেন রিজন। এছাড়া সামিউন বাশির রাতুল ৩৭, মোহাম্মদ আবদুল্লাহ ৩২, দেবাশিষ দেবা ২৪ রানের ইনিংস খেলেন। শেষ উইকেট হিসেবে রান আউট হয়ে সাদ ফিরলে ১৬৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফরিদ অপরাজিত থাকেন ৩০ রানে। 

লঙ্কানদের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন ভিরান চামুদিথা ও কুগাথাস মাথুলান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম