এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টা চলবে মোটরসাইকেল-সিএনজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৫, ১০:৩২আপডেট : ০৬ মে ২০২৫, ১০:৩৪

বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গুলশান বাসভবন পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা অভ্যর্থনা জানাতে এলে রাজধানীর কিছু এলাকায় জনসমাগম ও যানবাহনের চাপ বাড়ার আশঙ্কায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ নির্দেশনার আওতায় মঙ্গলবার (৬ মে) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলের অনুমতি পেয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। তবে নির্ধারিত টোল (২০ টাকা) প্রদান এবং সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমা মেনে বাম পাশের সেইফ লেন ব্যবহার করতে হবে।

এছাড়া গুলশান-বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়কে জনসমাগমের কারণে যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।

যানবাহনগুলোকে আব্দুল্লাহপুর-কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটী-মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী রুটে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া মহাখালী থেকে গুলশান-১, পুলিশ প্লাজা হয়ে আমতলী-এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প ব্যবহার করে উত্তরা বা এয়ারপোর্টে যাওয়ার পথ খুলে রাখা হয়েছে।

উত্তরা ও মিরপুরগামী যাত্রীদের হাউজ বিল্ডিং, জমজম টাওয়ার, ১২ নম্বর সেক্টর, খালপাড়, মেট্রোরেল উত্তরা উত্তর ও সেন্টার স্টেশন, মিরপুর ডিওএইচএস হয়ে চলাচলের পরামর্শ দিয়েছে ডিএমপি। মিরপুর ও উত্তরা এলাকার যাত্রীদের মেট্রোরেল ব্যবহারের অনুরোধও জানানো হয়েছে।

এদিকে ডিএমপির অনুরোধে সেনাবাহিনী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হালকা যানবাহনের জন্য জিয়া কলোনি, জাহাঙ্গীর গেট, সৈনিক ক্লাব ও স্টাফ রোড ব্যবহারের অনুমতি দিয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ আজ সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী, এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে আন্তঃনগর ট্রেনগুলোকে দুই মিনিট বিরতির নির্দেশ দিয়েছে। অতিরিক্ত একটি শাটল ট্রেন কমলাপুর-টঙ্গী রুটে চালানো হবে।

হজযাত্রী, বিদেশগামী যাত্রী এবং এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
অটোরিকশায় সোলার চার্জিং: বাস্তবায়নে যত চ্যালেঞ্জ
সর্বশেষ খবর
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা