এনআইডি তথ্য ফাঁসের ঘটনায় আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক নজরদারিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১৩:৪৭আপডেট : ০৭ মে ২০২৫, ১৩:৪৭

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর জানিয়েছেন, আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (৬ মে) এ তথ্য জানতে পেরেছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৭ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিজি হুমায়ুন কবীর একথা বলেন।

তিনি বলেন, ‘দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছি। এ কারণে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিষয়টি আমরা নিয়মিত মনিটরিং করছি এবং বিশ্বাসযোগ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত চলছে।’

তিনি আরও জানান, তথ্য ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

ডিজি বলেন, ‘আমরা এনআইডি ডাটাবেস সুরক্ষিত রাখতে সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এই ডাটা সবার জন্য নিরাপদ থাকবে। আমানত রক্ষা ও মনিটরিং নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।’

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
আনসার সদস্যের তৎপরতায় মতিঝিলে ঠেকানো যায় বড় দুর্ঘটনা 
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সর্বশেষ খবর
জুলাইয়ে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান্তরালে আন্দোলন করেছে: নাহিদ ইসলাম 
জুলাইয়ে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান্তরালে আন্দোলন করেছে: নাহিদ ইসলাম 
প্রেমিকাকে আটক রেখে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রেমিকাকে আটক রেখে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
নবম পে-স্কেলের পথে নতুন বাধা!
নবম পে-স্কেলের পথে নতুন বাধা!
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো