নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১৪:০৭আপডেট : ০৭ মে ২০২৫, ১৪:০৭

‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ’- স্লোগানে শুরু হয়েছে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫’।

বুধবার (৭ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এর উদ্বোধন ঘোষণা করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. সলিম উল্লাহ, বিআইডব্লিউটি’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মো. বদিউজ্জামান বাদল, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ, বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল), বাংলাদেশ কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মেহবুব কবির, বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার আবু প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৌপরিবহন অধিদফতরের চিফ ইঞ্জিনিয়ার এবং শিপ সার্ভেয়ার মো. মনজুরুল কবীর।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
ফেরিতে সাত ঘণ্টায় নারায়ণগঞ্জ থেকে ভোলায় মালামাল পৌঁছাবে: নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
নাব্য ঠিক রাখতে ১২০০ কিলোমিটার নৌপথে ড্রেজিং চলছে: নৌ-মন্ত্রী
সর্বশেষ খবর
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
দুবাই-শারজায় কিংবদন্তিদের মেলা, বাংলাদেশের হয়ে খেলবেন আশরাফুল-মাহমুদউল্লাহ
দুবাই-শারজায় কিংবদন্তিদের মেলা, বাংলাদেশের হয়ে খেলবেন আশরাফুল-মাহমুদউল্লাহ
দারুণ ফ্রি-কিকে গোল পেলেন মেসি, কিন্তু... 
দারুণ ফ্রি-কিকে গোল পেলেন মেসি, কিন্তু... 
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, হরমুজে কমেছে জাহাজ চলাচল
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, হরমুজে কমেছে জাহাজ চলাচল
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের