শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১৮:১৩আপডেট : ০৭ মে ২০২৫, ১৮:১৩

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৮ মে) জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলবের চিঠি দেওয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলামের সই করা একটি চিঠি ধানমন্ডির সুধাসদনের ঠিকানায় পাঠানো হয়। প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকা অবস্থায় বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে তাকে তলব করা হয়েছে।

দুদকের অন্য মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। দুদকের দেওয়া সময় অনুযায়ী জিজ্ঞাসাবাদের মুখোমুখি না হলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন বলে জানান দুদক কর্মকর্তারা।

গত জানুয়ারিতে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পের প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এতে লুটপাটের অন্যতম সহযোগী হিসেবে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বিমানের সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক, যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক, প্রকৌশলী মো. হাবিবুর রহমান, এরোনেস ইন্টারন্যাশনালের কর্নধার লুৎফুল্লাহ মাজেদ ও মাহবুব আনামের নামও রয়েছে। তারা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালজালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে উল্লেখ করা হয়।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম