মার্চ টু যমুনা কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান পুলিশের

ঢাবি প্রতিনিধি
১০ মে ২০২৫, ২২:০৩আপডেট : ১০ মে ২০২৫, ২২:০৭

উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।  হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইতোমধ্যে ব্যারিকেড দিয়ে শক্ত অবস্থান নিয়েছে পুলিশ।

শনিবার (১০ মে) রাত ৯টা ৫০ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী এলাকা ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শাহবাগ থেকে ফার্মগেট সড়কটি ব্লক করে আন্দোলন করছে ছাত্র-জনতা। অন্যপাশে মিন্টো রোডে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এর আগে, রাত ৮টায় আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন,  অন্তর্বর্তী সরকার থেকে এখন পর্যন্ত আমরা কোনও রোডম্যাপ পাইনি। আর এক ঘণ্টার মধ্যে যদি কোনও ধরনের সুস্পষ্ট ঘোষণা না পাই, তাহলে আমরা মার্চ টু যমুনা ( (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা) ঘোষণা করবো।

/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ