ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৫, ১৫:৫৬আপডেট : ১২ মে ২০২৫, ১৬:২৪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ জুনকে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে বিশেষ ব্যবস্থায় সাত দিনের টিকিট বিক্রি হবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘৩১ মে থেকে ঈদযাত্রা শুরু হবে, যা চলবে ৬ জুন পর্যন্ত।’

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বেলা ২টায়।

অগ্রিম টিকিট বিক্রির তারিখ– ২১ মে বিক্রি হবে ৩১ মের টিকিট; ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট; ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট; ২৪ মে বিক্রি হবে ৩ জুনের টিকিট; ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট; ২৬ মে বিক্রি হবে ৫ জুনের টিকিট এবং ২৭ মে বিক্রি হবে ৬ জুনের টিকিট।

এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম