সড়ক-মহাসড়কে পশুর হাট নয়, নজরদারি বাড়ানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৫, ১৯:৫২আপডেট : ১২ মে ২০২৫, ১৯:৫২

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়ক-মহাসড়কে কোনও পশুর হাট বসানো যাবে না। পাশাপাশি হাটের পশু যাতে সড়কে উঠে না আসে, সেই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অংশীজন সভা শেষে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, ঈদের সময় পশুর হাটের জন্য নির্দিষ্ট জায়গার ম্যাপ ও স্কেচ তৈরি করে সংশ্লিষ্ট সবার কাছে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত নজরদারির মাধ্যমে তা নিশ্চিত করা হবে। ঈদের সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং পশু পরিবহনকারী যানবাহন থেকে চাঁদাবাজি রোধে বিশেষ নজরদারি বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া সড়ক-মহাসড়কে দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা থেকে বের হওয়ার সময় যানজট নিয়ে প্রশ্ন করলে উপদেষ্টা জানান, হানিফ ফ্লাইওভারের টোল আদায়ের ধীরগতির কারণে যানজট তৈরি হয়। এটি দ্রুত সমাধানের জন্য সিটি করপোরেশন কাজ করছে।

সভায় উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত সরকারের সময়ের অনিয়ম অনেকটাই কমানো হয়েছে। এবার ঈদযাত্রা আরও আনন্দদায়ক এবং নিরাপদ হবে বলে আমরা আশাবাদী।

এছাড়া, টোলপ্লাজাগুলোতে যানজট এড়াতে ঈদের আগেই সেতুগুলোর টোলপ্লাজায় দুটি করে ইলেকট্রিক টোল সিস্টেম চালু করা হবে বলে জানান সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের