ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে আজও বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৫, ১৩:১৯আপডেট : ১৫ মে ২০২৫, ১৩:১৯

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ করছেন দক্ষিণ সিটির বাসিন্দারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন। নগরবাসীর আয়োজনে নগর ভবন অবরোধ ব্যানারে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমবেত হন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা বলেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হলেও ইশরাক হোসেনকে এখনও শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। যেটি সুস্পষ্টভাবে বিচার বিভাগের অবমাননা।

তারা বলেন, ইশরাক জনতার নির্বাচিত মেয়র, তাকে শপথ না পড়ানো সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের