শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে: প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ১৬:৪৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৭:২২

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়। কিন্তু যুদ্ধের প্রস্তুতিতেও থাকতে হবে। তিনি বলেন, পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরাও কামনা করি না।

বুধবার (৩০ এপ্রিল) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে অনুশীলন পর্যবেক্ষণ শেষে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেন।

প্রফেসর ইউনূস বলেন, যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজেই যুদ্ধ প্রস্তুতি সম্পর্কেও একটা ঘোরতর আপত্তি। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে যুদ্ধের হুমকি সবসময় ঘিরে রাখে। সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব হয়ে পড়ে। আমাদেরই কাছে ভারত-পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে আছে। সকালের খবরে দেখলাম, হয়তো গুজব যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। কাজেই এই পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধাআধি কোনও জায়গা নেই।

তিনি বলেন, এটা এমন এক পরিস্থিতি, 'জয়'-ই তার একমাত্র অপশন। এখানে পরাজয়ের সুযোগ থাকতে পারে না। কাজেই কত উচ্চ পর্যায়ের প্রস্তুতি নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। কিন্তু আজকাল যুদ্ধ একটা ব্যয়বহুল ব্যাপার। আর আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে। এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি। তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক কৌশল ঠিক করতে হবে।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
‘এর অবসান হতে হবে’: ইরানের বিরুদ্ধে যুদ্ধের নিন্দা নিউইয়র্কের মেয়রের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের