সারা দেশে আরও ১ হাজার ৬৬২ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৫, ১৯:২৭আপডেট : ১৬ মে ২০২৫, ১৯:৩১

রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬২ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৫৮ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আদালতের জারি করা ওয়ারেন্ট ছিল। বাকি ৬০৪ জনকে অন্যান্য অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এ সময় অভিযানে একটি অবৈধ ওয়ান শুটারগান (এলজি), দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এটি নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/এবি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম