কারাগারে বম যুবকের মৃত্যু: প্রতিবাদে ঢাবিতে পাহাড়ি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি 
১৯ মে ২০২৫, ০০:৫২আপডেট : ১৯ মে ২০২৫, ০০:৫২

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কেএনএফ সদস্য থেলেং কিম বমের মৃত্যুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। রবিবার (১৮ মে) ‘সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ’-এর ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা থেলেং কিম বমের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। পাশাপাশি ‘নির্দোষ বম নারী ও শিশুদের মুক্তি’ এবং চিংমা খিয়াং-এর ধর্ষণ ও হত্যার বিচার দাবি করা হয়।

সমাবেশে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, লেখক পাভেল পার্থ, সাংবাদিক এহসান মাহমুদ, ছাত্রনেতা শান্তিময় চাকমা, অনন্ত তঞ্চঙ্গ্যা, পাতলাই ম্রো, রিয়া চাকমা, জনি খিয়াং ও রিচার্ড বম।

বক্তারা বলেন, কারাগারে মৃত্যুর দায় রাষ্ট্র ও সরকারের। বিনা ওয়ারেন্টে নিরীহ বমদের গ্রেফতার ও আটক মানবাধিকারের লঙ্ঘন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এসব ঘটনা অনভিপ্রেত। বক্তারা আরও বলেন, রাষ্ট্র আদিবাসীদের প্রতি বারবার বিমাতাসুলভ আচরণ করছে, যা বন্ধ করতে হবে।

প্রসঙ্গত, থেলেং কিম বম ২০২৪ সালের ২৬ জুন থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। গত ১৫ মে অসুস্থ হয়ে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বান্দরবানের রুমা উপজেলার বেথেলপাড়ার বাসিন্দা ছিলেন। কারা কর্তৃপক্ষ হৃদরোগে মৃত্যুর কথা বললেও, পরিবার ও সহকর্মীরা এর তদন্ত দাবি করছেন।

/ইউএস/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী