সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল

ঢাবি প্রতিনিধি 
০৫ জুলাই ২০২৫, ২৩:৪০আপডেট : ০৫ জুলাই ২০২৫, ২৩:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শেখ জামিল হাসান ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৫’-এ ব্যক্তিগত ও দলগত মিলিয়ে মোট পাঁচটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে নজর কেড়েছেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই সাঁতারে বিশেষ আগ্রহী জামিল নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক সাঁতারু সর্বোচ্চ তিনটি ব্যক্তিগত ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পান। জামিল তিনটি ব্যক্তিগত ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই প্রথম স্থান অর্জন করেন। এগুলো হলো-

* ১০০ মিটার ফ্রি-স্টাইল

* ২০০ মিটার ফ্রি-স্টাইল

* ২০০ মিটার ব্যক্তিগত মিডলে—

 

দুটি দলগত ইভেন্টেও নিজের দলকে প্রথম স্থানে নিয়ে যান জামিল

এখানেই শেষ নয়। জামিল ৪০০ মিটার দলগত রিলে এবং ওয়াটারপোলো দলগত ইভেন্টেও নিজের দলকে প্রথম স্থানে নিয়ে যান। নিঃসন্দেহে এটি একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া সাঁতারুর জন্য অসাধারণ ও অনন্য অর্জন।

শেখ জামিল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আগেও বিভিন্ন জাতীয় ও নদীভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি মেঘনা নদীতে ৫ কিলোমিটার এবং পদ্মা নদীতে ১০ কিলোমিটার সাঁতারে অংশ নিয়ে সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করেছেন। এছাড়া গত বছর বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার জন্য প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছিলেন। যদিও বৈরি আবহাওয়ার কারণে প্রতিযোগিতা বাতিল হয়, তবে এবার নতুন প্রত্যয়ে বাংলা চ্যানেল পাড়ি দিতে চান জামিল।

/আরআইজে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম