সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ৭১ লাখ টাকা অবরুদ্ধের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ মে ২০২৫, ১৩:৫৯আপডেট : ২১ মে ২০২৫, ১৩:৫৯

বরগুনার সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের চারটি সঞ্চয়পত্র ও একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে ৭১ লাখ ৩৯ লাখ ৯৩৩ টাকা রয়েছে। 

বুধবার (২১ মে) ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক রুহুল হক অবরুদ্ধের আবেদন করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

আবেদনে বলা হয়েছে, বরগুনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মাধবী দেবনাথ এর অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা আবশ্যক। 

গত ২৯ জানুয়ারী ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা-১ আসনের সাবেক সংসদ-সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

এক মামলায় শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, মাধবী দেবনাথের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্বামী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ক্ষমতার অপব্যবহার করেছেন। স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় তিনি অবৈধভাবে ২ কোটি ২ লাখ ৪১ হাজার ৪০৪ টাকার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নিজ নামে ৭টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনকভাবে মোট ৮ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ২৭৮ টাকার লেনদেন করেছেন। 

২৫ আগস্ট শম্ভুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। বরগুনা-১ আসন থেকে তিনি পাঁচ বার সংসদ-সদস্য নির্বাচিত হন। সংসদ-সদস্য থাকাকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন কাজে অনিয়ম-দুর্নীতি আর কমিশন বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম