দেড় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ: এলজিইডির প্রধান কার্যালয়ে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৯:৪৪আপডেট : ২১ মে ২০২৫, ১৯:৪৪

১ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২১ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে এই অভিযান চালানো হয়। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের এই কর্মকর্তা বলেন, এলজিইডির প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার বিল উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে দুদকের কাছে অভিযোগ আসে। যাচাই-বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম এলজিইডির প্রধান কার্যালয়ের প্রধান প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে রেকর্ডপত্র সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম। এসব রেকর্ডপত্র পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এছাড়া নামজারি ও অন্যান্য ভূমি সংক্রান্ত সেবা দিতে হয়রানি এবং অনিয়মের অভিযোগে যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনয়ন ভূমি অফিস, মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন ভূমি অফিস এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ জিউধরা ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের স্থানীয় অফিস।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের