মানবপাচারে সম্পৃক্ততার অভিযোগে বিমানবন্দরে ২ চীনা নাগরিক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৫, ০৯:২৩আপডেট : ২৮ মে ২০২৫, ০৯:২৩

মানবপাচারকারী একটি চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই চীনা নাগরিক ও বাংলাদেশি একজনসহ মোট তিন জনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। চীনা নাগরিক দুজন হলেন, হু জানজুন (৩০) ও জিয়াং লিজি (৫৪) এবং অপরজন বাংলাদেশি নাগরিক মো. নয়ন আলী (৩০)।

এয়ারপোর্ট আর্মড পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এপিবিএন সূত্র জানায়, গাইবান্ধা জেলার শ্রাবন্তী আক্তার (১৯) নামের এক ভুক্তভোগী তরুণীর মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রথমে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের নজরে আসে। সোমবার রাতে ভুক্তভোগীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারকালে তিনি বিমানবন্দরের মূল প্রবেশ পথ গোলচত্বর এলাকায় এয়ারপোর্ট এপিবিএন পুলিশ সদস্যের কাছেট অভিযোগ করেন— দুজন চীনা নাগরিক তাকে চীনে পাচারের চেষ্টা করছে।

অভিযোগকারীর তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার ফাউজুল কবীর মঈন নেতৃত্বে তাদের একটি টিম ওই দুই চীনা নাগরিককে এয়ারপোর্ট এপিবিএন অফিসে নিয়ে আসেন। তাদের কাছে জিজ্ঞাসাবাদে ও ভুক্তভোগীর প্রদানকৃত তথ্য থেকে নিশ্চিত হওয়া যায় যে, বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাড়িতে আরও দেশি-বিদেশি পাচারকারী ও নারী ভুক্তভোগী অবস্থান করছে। প্রাপ্ত তথ্য অনুসারে এয়ারপোর্ট এপিবিএন এর একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার সেই বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তারা মো. নয়ন আলী (৩০) নামে আরেক পাচারকারীকে গ্রেফতার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। এসময় পুলিশ পাচারকারী চক্রের গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করতে সক্ষম হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। 

চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মানবপাচারকারী এই দুই চীনা নাগরিক আনুমানিক প্রায় একবছর আগে বাংলাদেশে আসে। বাংলাদেশে তারা উভয়ই বসুন্ধরা এলাকায় বসবাস করতে থাকে এবং দেশীয় বিভিন্ন দালালদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরবর্তী সময়ে বাংলাদেশি নাগরিক নয়ন আলীর  সহযোগিতায় ভুক্তভোগীকে বিয়ে করার জন্য বিভিন্নভাবে প্রলোভন দেখাতে থাকে। বিবাদীরা পরস্পর যোগসাজসে ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তাকে বিয়ে করার জন্য রাজি করায়। পরবর্তী সময়ে ভুক্তভোগীর নামে ভুয়া ঠিকানায় পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র তৈরি করে। অতঃপর গত মার্চ মাসে ১০ লাখ টাকা দেনমোহরে চীনা নাগরিক হু জানজুন এর সঙ্গে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সামগ্রিক কাজে জিয়াং লিজি ও নয়ন আলী সহযোগিতা করে। পরবর্তী সময়ে ভিকটিমকে না জানিয়ে চীনে নিয়ে যাওয়ার জন্য জিয়াং লিজি ভিকটিমের নামে প্লেনের টিকিট বুক করে। অভিযুক্তরা বিএস৩২৫ ফ্লাইটে ভিকটিমকে চীনে পাচার করার জন্য জোর করে বাসা থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসলে ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি এয়ারপোর্ট আর্মড পুলিশের নজরে আসে।  

এপিবিএন সূত্র জানায়, গতকাল বুধবার ভুক্তভোগীর মা রাশিদা (৪৩) নিজে বাদী হয়ে ইতিমধ্যে বিমানবন্দর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬(১)/৬(২)/৭/৮/১০ ধারায় মামলা করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ মোজাম্মেল হক এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘সম্প্রতি এপিবিএন কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানবপাচারের অপরাধে চীনা নাগরিক আটকের এটি দ্বিতীয় ঘটনা। আমরা লক্ষ করছি, বেশ কিছু মানবপাচারকারী চক্র স্থানীয় দালালদের সহযোগিতায় নারী পাচারের চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা মূলত গ্রামের সহজ-সরল ও দরিদ্র পরিবারের নারীদের টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে চীনে পাচার করার চেষ্টা করে। গোপন তথ্য বা অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করি।’

মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করছে বলে জানান তিনি।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি