মিরপুরে মাকে খুন, ছেলে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৫, ০৯:৩৫আপডেট : ২৯ মে ২০২৫, ১১:৪৩

রাজধানীর মিরপুর রূপনগর থানাধীন আরামবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে মা রাশেদা খাতুন হিরনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. রোমানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে রূপনগর আরামবাগ ৮ নম্বর রোডের এফ ব্লকের ২১ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রাশেদা খাতুন রূপনগর এলাকার মিল্কভিটা দুগ্ধ কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাম্মেল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতক ছেলেকে আমরা গ্রেফতার করেছি এবং প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বাগবিতণ্ডার একপর্যায়ে ছেলে রোমান ধারালো চাকু (বটি) দিয়ে তার মা রাশেদা খাতুনের গলায় গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্বামীর নাম মনিরুজ্জামান দিপু। ঘটনার পরপরই রূপনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রূপনগর থানা পুলিশ।

/এবি/এমএস/

/এবি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম