পল্লবীতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা: আসামির দায় স্বীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৫, ২০:০৭আপডেট : ২৯ মে ২০২৫, ২০:০৭

রাজধানীর পল্লবীতে আইনের ছাত্রী দোলন আক্তার দোলা (২৮) ও নাজমুল হোসেন পাপ্পু (৩৭) দম্পতিকে নিজ বাসায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার গাউস মিয়া দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে এ জবানবন্দি রেকর্ড করেন। এদিন গাউস দায় স্বীকার করে জবানবন্দি দেওয়ার জন্য রাজি হলে, মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক মো. সেলিম হোসেন জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। পরে সেটি মঞ্জুর করেন আদালত।

আদালতে পাবলিক প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহাদাত হোসেন এ তথ্য জানান।

এ ঘটনায় বুধবার (২৮ মে) নিহত নাজমুল আহসান পাপ্পুর বাবা আবুল কালাম আজাদ ওরফে বাদল পল্লবী থানায় হত্যা মামলায় দায়ের করেন। ওই দিন ঘটনাস্থল থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, নাজমুল আহসান পাপ্পু বে-সরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করতো। তার স্ত্রী দোলন আক্তার দোলা উত্তরা ইউনিভার্সিটিতে এল এলএম লেখাপড়া করতো। ভাড়া বাসায় থেকে লেখাপড়ার করতো সে। মাঝেমধ্যে পাপ্পুর বর্তমান ঠিকানার আসা-যাওয়া করতো। সোমবার (২৬ মে) পাপ্পু বরগুনা থেকে ডাক্তার দেখানোর কথা বলে তার স্ত্রীর কাছে যায়। ২৮ মে দুপুর ২টা ৭ মিনিটে দোলনের ম্যাসেঞ্জার থেকে পাপ্পুর শ্বাশুড়ির ম্যাসেঞ্জারে তাদের রক্তাক্ত ছবি আসে। দোলনের ভাই মো. শাওনুর রহমান ওই ছবি দেখতে পায়। পরে ওই ম্যাসেঞ্জার আইডি থেকে ভিডিও ফোন আসে। শাওনুর রহমান কল রিসিভ করে। আসামি শাওনকে ভিডিও ফোনে রক্তাক্ত মৃতদেহ দেখায় এবং জিজ্ঞাসা করে পাপ্পু কী হয়? আসামি স্বীকার করে, সে পাপ্পু ও তার স্ত্রীকে হত্যা করেছে।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের