জলাবদ্ধতা দেখলে জরুরি নম্বরে ফোন দেওয়ার আহ্বান ডিএনসিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৫, ২২:৫১আপডেট : ২৯ মে ২০২৫, ২২:৫১

রাজধানীতে আকস্মিক অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনে জরুরি কন্ট্রোলরুম স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর ভোগান্তি কমাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

বৃহস্পতিবার (২৯ মে) ডিএনসিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনও এলাকায় জলাবদ্ধতা দেখা দিলে নাগরিকদের ১৬১০৬ নম্বর হটলাইন অথবা কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭৩৩৯৮২৪৮৬-এ ফোন করে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা উত্তরের যেকোনও অঞ্চলে জলাবদ্ধতার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জলাবদ্ধতা মোকাবিলায় সংস্থার পূর্ব প্রস্তুতির কারণে ইতোমধ্যে অনেক এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও জানানো হয় এতে। 

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান