বৃষ্টির পানিতে পড়া ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৫, ১৪:৫৮আপডেট : ৩০ মে ২০২৫, ১৪:৫৮

রাজধানীর শাহবাগ থানা এলাকার প্রিমিয়ার মার্কেটের পেছনে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনেরমৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ আল আমিন (৩৫)।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আল আমিন লক্ষ্মীপুর সদরের বাটি লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ গফুর মোল্লার ছেলে। তিনি দর্জির কাজ করতেন। বর্তমানে পীর ইয়েমেনি মার্কেটের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

মৃতের সহকর্মী বাবুল রেজা জানান, গত রাতে সচিবালের বিপরীত পাশে প্রিমিয়াম মার্কেটের বিপরীত পাশে রাস্তা পারাপারের সময় বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে অচেতন হয়ে পড়ে আল আমিন। পরে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের