ফেসবুকে নাদিরা ইয়াসমিনের সঙ্গে সংহতি প্রকাশ ক্যাম্পেইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৫, ২১:১৭আপডেট : ৩১ মে ২০২৫, ২১:১৭

হেফাজতে ইসলামের ‘৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের’ আলটিমেটাম দেওয়ার পর নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে। গত ২৬ মে তার বদলির আদেশ জারি করা হয়। নাদিরা ইয়াসমিন নরসিংদী জেলায় নারী অধিকারকর্মী হিসেবে পরিচিত। তার বদলির খবর তিনি ফেসবুকে প্রকাশ করার পর তা নিয়ে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এবার সেই আদেশের বিরুদ্ধে নাদিরা ইয়াসমিনের প্রতি সংহতি জানিয়ে ফেসবুকে চলছে ক্যাম্পেইন।

ফেসবুকে নাদিরা ইয়াসমিনের সঙ্গে সংহতি প্রকাশ ক্যাম্পেইন সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা এবার নাদিরা ইয়াসমিনের প্রতি সংহতি জানাতে ‘উই স্ট্যান্ড ইন সলিডিটারি উইথ নাদিরা ইয়াসমিন’ ক্যাম্পেইন চলছে। তার পক্ষে ফেসবুকে হাতে ইংরেজিতে ‘উই স্ট্যান্ড ইন সলিডিটারি উইথ নাদিরা ইয়াসমিন’ লেখা কাগজ নিয়ে ছবি পোস্ট দিচ্ছেন অনেকেই। এর মধ্যে আছেন– বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক গীতি আর নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা, উন্নয়ন কর্মী সায়েমা চৌধুরী, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ,  ফটোসাংবাদিক জীবন আহমেদসহ আরও অনেকে।

প্রসঙ্গত, সম্প্রতি ‘হিস্যা’ নামে একটি ম্যাগাজিনে ‘বিতর্কিত লেখা’ ছাপানোর অভিযোগ তুলে তাকে অপসারণ ও শাস্তির দাবি জানায় হেফাজতে ইসলাম।

ফেসবুকে নাদিরা ইয়াসমিনের সঙ্গে সংহতি প্রকাশ ক্যাম্পেইন

/এসও/এমএস/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী