১২ দিনের অবস্থানেও দাবি পূরণ হয়নি পল্লী বিদ্যুৎ শ্রমিকদের

ঢাবি প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১২:৫৬আপডেট : ০১ জুন ২০২৫, ১৩:২১

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যে বিদ্যমান সংকট নিরসনের জন্য গত ২১ মে থেকে ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পবিস শ্রমিকরা। টানা ১২ দিন অবস্থানের পরেও এখনও দাবি পূরণ হয়নি তাদের। 

রবিবার (১ জুন) ১২তম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে পবিস শ্রমিকরা। বিদ্যুৎ সেবা নিরবচ্ছিন্ন রেখে কর্মসূচি পালিত হলেও সরকারের পক্ষ থেকে সংকট সমাধানে দৃশ্যমান কোনও উদ্যোগ নেওয়া হয়নি। আজ তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা রুহিন হোসেন প্রিন্স।

গত ২১ মে থেকে ৭ দফা দাবিতে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং মাঠ পর্যায়ে সব সমিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে কর্মবিরতি পালন করছেন। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

শহীদ মিনারে পবিস শ্রমিকদের অবস্থান কর্মসূচি। ছবি: নাসিরুল ইসলাম

সরেজমিনে দেখা যায়, প্রতিদিনের মতো আজও বৃষ্টিতে ভিজে শহীদ মিনারে অবস্থান করছেন পবিস শ্রমিকরা। আগের থেকে জনবল আরও বৃদ্ধি পেয়েছে। টানা ১২ দিনের আন্দোলনে মুখে ক্লান্তির ছাপ পড়লেও দাবি পূরণ না করে শহীদ মিনার ছাড়ার কোনও পরিকল্পনা দেখা যাচ্ছে না তাদের মধ্যে।

অবস্থানরতদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন আগে যে কমিশন গঠন হয়েছিল, তার ওপর তারা ভরসা রাখতে পারছে না। তাই সরাসরি দাবি পূরণ না হলে আন্দোলন চলমান থাকবে। তবে রবিবার (১ জুন) মন্ত্রণালয় থেকে লোক এসে তাদের সঙ্গে কথা বলার কথা রয়েছে।

তাদের দাবিগুলো

১। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়নের মাধ্যমে কর্মপরিবেশ অস্থিতিশীলকারী, অত্যাচারী আরইবি চেয়ারম্যানের অপসারণ।

২। এক ও অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি-পবিস একীভূতকরণ অথবা দেশের অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন।

৩। মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পোষ্য কর্মীদের চাকরি নিয়মিতকরণ।

৪। মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল।

৫। গ্রাহকসেবার স্বার্থে লাইনক্রুসহ সব হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন করতে হবে।

৬। জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা বা শিফটিং ডিউটি বাস্তবায়নের জন্য অতিদ্রুত জনবলের ঘাটতি পূরণ করতে হবে।

৭। পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালনা করতে হবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী