‘হামজাকে আটকানো কঠিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৫, ২২:১৮আপডেট : ০৪ জুন ২০২৫, ২২:১৮

বাংলাদেশের মাঠে অভিষেক ম্যাচে হামজা চৌধুরী গোল পেলেন। দ্বিতীয় গোলটি সোহেল রানার। তাতেই ভুটানকে ২-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ফিফা প্রীতি ম্যাচে জয় তুলে নিয়েছে। ম্যাচ শেষে ভুটানের কোচ আতসুশি নাকামুরা আলাদা করে হামজার প্রশংসা করলেন।

ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এসে জাপানি কোচ নাকামুরা বলেছেন, ‘হামজাকে আটকানো কঠিন। সে দক্ষিণ এশিয়ার খেলোয়াড়দের চেয়ে আলাদা। বিশেষ করে বাংলাদেশের বর্তমান দলটির মাঝমাঠ খুবই শক্তিশালী। আমি বলবো না, এটা শুধু হামজারই কারণে। তবে বিশেষ কারণ অবশ্যই তার দলটিতে থাকা।’

হার মেনে নিয়ে তিনি বলেছেন, ‘সবশেষ আমরা ভুটানে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলাম। আমার মনে হয়, এই বাংলাদেশ সেই তুলনায় শক্তিশালী। হামজাকে পাওয়া বাংলাদেশ আরও ভালো হয়েছে। পাঁচ-ছয় মিনিটের মধ্যে হামজা তাদেরকে গোল এনে দিয়েছে। অবশ্যই আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু যা হয়েছে, ঠিক আছে।’

বাংলাদেশ দল যে বদলে গেছে তা কোচের কণ্ঠে পরিষ্কার, ‘কেবল গোল নয়, বাংলাদেশের খেলায় সে প্রভাব রেখেছে। আমার মনে হয়, হামজার আসাটা বাংলাদেশের জন্য ভালো হয়েছে। আগের দিনও বলেছিলাম, কেবল হামজার কারণে নয়, অন্য খেলোয়াড়দের কারণেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে। তাদের গতি আছে, শারীরিক সামর্থ্য আছে। হামজাকে নিয়ে আগের তুলনায় বাংলাদেশ দল বদলে গেছে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক