আরাফাতের ময়দানে ইবাদত-বন্দেগিতে মশগুল বাংলাদেশি হাজিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৫, ২১:৩৯আপডেট : ০৫ জুন ২০২৫, ২১:৫০

আরাফাতের ময়দানে গভীর ইবাদত ও বন্দেগিতে মশগুল আছেন বাংলাদেশি হাজিরা। বুধবার (৫ জুন) রাত থেকেই বিশ্বের অন্যান্য দেশের হাজিদের সঙ্গে বাংলাদেশের হাজিরাও আরাফাতে আসতে শুরু করেন। আজ বৃহস্পতিবার সকালেও অনেক বাংলাদেশি হাজি আরাফাতের ময়দানে পৌঁছেছেন। এবছর বিশ্বের ২০০টিরও বেশি দেশ থেকে প্রায় ২০ লাখ হজযাত্রী হজ পালনে অংশ নিচ্ছেন, যাদের প্রত্যেককেই নির্ধারিত সময়ে আরাফার ময়দানে অবস্থান করতে হবে।

বৃহস্পতিবার (৫ জুন) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, ৯ জিলহজ তারিখে সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়ার পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কিছু সময় আরাফাতের ময়দানে অবস্থান করা হজযাত্রীদের জন্য ফরজ। এ সময় আরাফাতে না থাকলে হজ সম্পূর্ণ হয় না।

বাংলাদেশি হাজিদের সঙ্গে আরাফাতের ময়দানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক।

আরাফাতের ময়দানে হাজিরা আল্লাহর কাছে দোয়া করেন, গুনাহ মাফের জন্য প্রার্থনা করেন এবং হৃদয়ের গভীর আকুতি ও মিনতি মহান প্রভুর দরবারে নিবেদন করেন। এই অবস্থান অত্যন্ত বরকতপূর্ণ ও ফজিলতসম্পন্ন হিসেবে বিবেচিত।

সূর্যাস্তের পর হাজিরা আরাফাত থেকে সরাসরি মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে মাগরিবের নামাজ আদায় না করেই পৌঁছে এক আজান ও দুই ইকামতের মাধ্যমে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং খোলা আকাশের নিচে রাত কাটাবেন। মুজদালিফায় অবস্থান করা হাজিদের জন্য ওয়াজিব।

উল্লেখ্য, সৌদির আবহাওয়া দফতর ধূলিঝড়ের পূর্বাভাস দিলেও আরাফাতে এমন কিছু দেখা যায়নি। এদিন তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এখন পর্যন্ত বাংলাদেশি হাজিরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে হজের সব আনুষ্ঠানিকতা পালন করে যাচ্ছেন।

আরও পড়ুন:

আজ পবিত্র হজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত

/এসআই/ইউএস/
সম্পর্কিত
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী