বন্ধুকে বাঁচাতে গিয়ে খুন: রিমান্ড শেষে প্রধান আসামি কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৫, ২১:২৩আপডেট : ০৯ জুন ২০২৫, ২১:২৫

বন্ধুকে শত্রুদের হাত থেকে বাঁচাতে গিয়ে রাজধানীর রূপনগরে কাঁচামাল ব্যবসায়ী শাহ আলমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি আবু সাঈদ মোড়লকে (৩০)  এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

সোমবার (৯ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন রূপনগর থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক হোসেন আলী। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত ৭ জুন সাঈদকে রাজধানীর ঝিলপাড় বস্তি থেকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, কাঁচামাল ব্যবসায়ী শাহ আলম গত ২০ মার্চ রাজধানীর রূপনগর থানাধীন মিল্ক ভিটার দক্ষিণ পাশে তরমুজ বিক্রি করছিলেন। সেখানে তরমুজ বিক্রি করতেন তার বন্ধু রায়হান মিয়া। পূর্ব শত্রুতার জেরে রায়হান মিয়ার সঙ্গে আসামিরা কথা কাটাকাটি করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় শাহ আলম বাধা দেয়। পরে আসামিরা শাহ আলমের উপর চড়াও হয়। লাঠি, কিল, ঘুষি দিয়ে মারাত্মক আহত করে। চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ মার্চ একটি বেসরকারি হাসপাতালে মারা যান শাহ আলম। এ ঘটনায় গত ২৩ মার্চ ১০ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে নিহতের স্ত্রী লাবনী আক্তার রূপনগর থানায় মামলা করেন।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের