অবিলম্বে দাবি না মানলে আবারও যমুনার সামনে যাওয়ার হুঁশিয়ারি তথ্য আপা কর্মীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৫, ১৩:৫৭আপডেট : ১০ জুন ২০২৫, ১৩:৫৭

অবিলম্বে দুই দফা দাবি না মানলে আবারও যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তথ্য আপা প্রকল্পের কর্মীরা।

মঙ্গলবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানের ১৪তম দিনে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, ‘এতদিন হয়ে গেলেও সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে কোনও যোগাযোগ না করা দুঃখজনক। তাই কঠোর কর্মসূচি ছাড়া কোনও উপায় নেই। কারণ আমরা ন্যায্য অধিকার নিয়েই এখানে এসেছি।’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এ প্রকল্পে (দ্বিতীয় পর্যায়ের) কর্মরতদের সমগ্রেডে পদসৃজনপূর্বক রাজস্ব খাতে স্থানান্তর ও কর্তনকৃত বেতন ভাতা অবিলম্বে পরিশোধের দাবিতে ঈদুল আজহার আগে গত ২৮ মে থেকে আন্দোলনে রয়েছেন তারা।

শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহার দিনেও সেখানে ছিলেন আন্দোলনকারীরা। কিন্ত সরকারের পক্ষ থেকে কোনও আশ্বাস না পেয়ে ঈদের পর দিন রবিবার (৮ জুন) থেকে প্রতিদিন অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।

মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৯টা থেকেই সেখানে অবস্থান নেন তথ্য আপা প্রকল্পের কর্মীরা। দুপুর সাড়ে ১২টায় সরেজমিন গিয়ে দেখা যায়, দেড় শতাধিক কর্মী নিজেদের দাবি সম্বলিত ব্যানার সাঁটিয়ে অবস্থান নিয়েছেন।

তারও আগে দাবি আদায়ে গত ১ জুন কয়েক দফা বাধা অতিক্রম করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তারা। এ সময় আন্দোলনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও দেন। তবে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। বরং সেদিন শেষ বিকালে পুলিশ তাদের জোর করে সেখান থেকে সরিয়ে দেয়। তাই দাবি আদায়ে অনড় থাকেন তথ্য আপারা।

আন্দোলনকারীদের একজন খুরশীদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে করুণা চাইনি। আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি। প্রিয়জনদের ছেড়ে ঈদের দিন এখানে থাকলেও সরকারের কোনও পদস্থ কেউ আমাদের দেখতেও আসেননি। অথচ আমরা কোনও অন্যায় আবদার নিয়ে আসিনি।’

আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, তাদের চাকরি স্থায়ী করার কথা বলে ২০১৯ সালের এপ্রিল মাস থেকে প্রতি মাসে কর্মকর্তাদের কাছ থেকে ২৪০০ ও সহকারীদের বেতন থেকে ১৩৯০ টাকা কেটে নেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু দাবি পূরণের কোনও অগ্রগতি না দেখে গত ফেব্রুয়ারিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন। মাঝে তিন মাসের বেশি সময় অতিবাহিত হলেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

তথ্য আপা প্রকল্পের কর্মীরা জানান, অন্যান্য সরকারি চাকরির মতো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ২০১৮ সালের নভেম্বরে এ প্রকল্পে যোগ দেন তারা। ৪৯২টি উপজেলায় তথ্যকেন্দ্রে একজন করে তথ্যসেবা কর্মকর্তা (১০ম গ্রেড), দুই জন তথ্যসেবা সহকারী (১৬তম গ্রেড) ও একজন করে অফিস সহায়ক (২০তম গ্রেড) মিলিয়ে মোট ১ হাজার ৯৬৮ জন মাঠ পর্যায়ে কর্মরত রয়েছেন।

তৃণমূল নারীদের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইন, জেন্ডার, ব্যবসা, পরিবার পরিকল্পনা এবং সাইবার সিকিউরিটি এই ৮টি বিষয়ে জরুরি তথ্য সরবরাহ ও সহায়তা দিয়ে আসছেন দেড় হাজার কর্মী।

 

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম