রবিবার খুলছে অফিস, উড়োজাহাজেও ঢাকা ফিরছে মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৫, ১৪:৪৬আপডেট : ১১ জুন ২০২৫, ১৫:১৮

পবিত্র ঈদু আজহার দীর্ঘ ছুটি শেষে রবিবার (১৫ জুন) থেকে অফিস-আদালত খুলছে। বাস, লঞ্চ ও ট্রেনের মতো উড়োজাহাজেও ঢাকায় ফিরছে মানুষ। ঈদের ছুটি নিয়ে যারা বিমানে করে গ্রামে বাড়িতে গিয়েছিলেন, তারা ফিরতেও শুরু করেছেন। যেহেতু ছুটি এখনও কিছু দিন রয়েছে, সেহেতু কক্সবাজারের টিকিটের চাহিদা বেশি বলে জানা গেছে।

বুধবার (১১ জুন) বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ বিমান সূত্র জানায়, ঈদের মধ্যে যাত্রী পরিবহনে সৈয়দপুর, রাজশাহী ও কক্সবাজার রুটে অতিরিক্ত বা বিশেষ ফ্লাইট পরিচালনা করে। বর্তমানে বিশেষ ফ্লাইট চালু না থাকলেও স্বাভাবিক ফ্লাইট চালু রয়েছে। রাজশাহী, সৈয়দপুর, কক্সবাজার, চট্রগ্রাম ও সিলেটে স্বাভাবিক ফ্লাইট চালু রয়েছে। যারা ঈদের ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলেন তারা ফিরতে শুরু করেছেন।

বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা রওশন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, স্বাভাবিক ফ্লাইটেই যাত্রী পরিবহন চলছে। অনেকেই প্রয়োজনে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। আবার যারা ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন তারাও ফিরছেন।

এদিকে অন্যান্য এয়ারলাইন্স সূত্র জানায়, ইউএস বাংলা এয়ারলাইন্স ঈদের মধ্যে বিশেষ ফ্লাইট না দিলেও স্বাভাবিক ফ্লাইট ছিল। বর্তমানেও তা অব্যাহত রয়েছে। নভোএয়ারের পক্ষ থেকেও এমনটা জানানো হয়েছে।

বিভিন্ন এয়ারলাইন্স সূত্র বলছে, যেহেতু ঈদের ছুটি এখনও চলছে, সেহেতু ঢাকা-কক্সবাজার রুটে বিমানের টিকিটের চাহিদা অনেক বেশি। অনেকেই ছুটি শেষ হওয়ার আগমুহূর্তে কক্সবাজার বেড়াতে যাচ্ছেন। তাই এই রুটে বর্তমানে টিকিটের চাহিদা রয়েছে।

/আইএ/এপিএইচ/ 
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম